Logo

বাকেরগঞ্জে তিন ক্লিনিকে অনিয়ম, ২ লাখ টাকা জরিমানা

profile picture
জনবাণী ডেস্ক
১৯ আগস্ট, ২০২৫, ০৬:২৯
বাকেরগঞ্জে তিন ক্লিনিকে অনিয়ম, ২ লাখ টাকা জরিমানা
ছবি: সংগৃহীত

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় তিনটি বেসরকারি ক্লিনিকে সেবার মান ও জনবল ঘাটতির অভিযোগে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বিজ্ঞাপন

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় তিনটি বেসরকারি ক্লিনিকে সেবার মান ও জনবল ঘাটতির অভিযোগে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার ( ১৮ই আগস্ট) দুপুরে অভিযান চালিয়ে এসব ক্লিনিকে ২ লক্ষ টাকা জরিমানা করেন বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার।

বিজ্ঞাপন

ক্লিনিক তিনটি হলো- বাকেরগঞ্জ  বাসস্ট্যান্ড এলাকার কালিগঞ্জ সড়ক জাহানারা ক্লিনিক, গ্রীন লাইফ ক্লিনিক ,ও ডিজিটাল ক্লিনিক,।

বিজ্ঞাপন

বাকেরগঞ্জ  সহকারী  কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  তন্ময় হালদার বলেন  বাকেরগঞ্জ শহরে গড়ে ওঠা বেশ কয়েকটি বেসরকারি ক্লিনিকে সার্বক্ষণিক চিকিৎসক, প্রশিক্ষিত নার্স, স্বাস্থ্যকর্মী ও জনবল নেই। সেবার মনমানসিকতা নয়, অর্থ উপার্জনের উদ্দেশেই এসব ক্লিনিক গড়ে তোলা হয়েছে। 

অভিযানে সার্বক্ষণিক চিকিৎসক এবং প্রশিক্ষিত নার্স ও স্বাস্থ্যকর্মী না থাকায় ওই তিনটি ক্লিনিকে ২লক্ষ টাকা জরিমানা করা হয় অভিযান পরিচালনা করেন বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার 

বিজ্ঞাপন

এ সময় আরো উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ থানার একটি টিম বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি টিম স্যানিটারি ইন্সপেক্টর হালিম সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এ ব্যাপারে সরকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার বলেন সঠিক নিয়মে ক্লিনিক পরিচালনা না করলে পরবর্তীতে আবারো ব্যবস্থা নেয়া হবে।

এসডি/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD