Logo

দৌলতপুরে বৈদ্যুতিক শর্ট-সার্কিটে কৃষকের বাড়ি পুড়ে ছাই

profile picture
জেলা প্রতিনিধি
কুষ্টিয়া
৪ মার্চ, ২০২৬, ১২:২৪
দৌলতপুরে বৈদ্যুতিক শর্ট-সার্কিটে কৃষকের বাড়ি পুড়ে ছাই
ছবি: প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা-এ বৈদ্যুতিক শর্ট-সার্কিটের আগুনে এক কৃষকের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (৩ মার্চ) গভীর রাতে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতখালী গ্রামের মৃত ইমদাদুল হকের ছেলে সরওয়ার জাহান (৩০)-এর বাড়িতে রাত আনুমানিক ১টার দিকে আগুনের সূত্রপাত হয়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকেই আগুনের সৃষ্টি। আগুন দ্রুত পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে।

এলাকাবাসী এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে বসতঘরের সবকিছু পুড়ে যায়। আগুনে নগদ প্রায় ১ লাখ টাকা, একটি ডায়াং কোম্পানির মোটরসাইকেল, গৃহস্থালির মালামালসহ দুটি গরু ও ১০টি ছাগল দগ্ধ হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা বলে জানিয়েছেন ভুক্তভোগী।

বিজ্ঞাপন

সরওয়ার জাহান বলেন, প্রতিদিনের মতো কাজ শেষে ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ গভীর রাতে ঘরে আগুনের বিষয়টি টের পাই। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আমার ব্যবহার্য জিনিসপত্র, মোটরসাইকেল ও গবাদিপশু আগুনে পুড়ে গেছে। আমি একজন অসহায় কৃষক। সরকারের কাছে সহযোগিতা চাই।

ঘটনার পর দৌলতপুর থানা পুলিশ-এর একটি টহলদল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD