Logo

বঙ্গোপসাগরে নিম্নচাপ, পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

profile picture
জনবাণী ডেস্ক
২০ আগস্ট, ২০২৫, ০১:২৯
বঙ্গোপসাগরে নিম্নচাপ, পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে নিম্নচাপ, পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বিজ্ঞাপন

উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিনত হয়েছে।

এর প্রভাবে পটুয়াখালীর কলাপাড়ার আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। 

বিজ্ঞাপন

গত দুই দিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। উত্তাল হয়ে উঠেছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। নিম্নচাপটি মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ৬টায় পায়রা সমুদ্র বন্দর থেকে ৭১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি বুধবার (২০ আগস্ট) সকালে নাগাদ দক্ষিণ ওড়িষ্যা-উত্তর অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। 

বিজ্ঞাপন

নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকা দিয়ে যে কোনো সময় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই পটুয়াখালীর পায়রাসহ দেশের সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।  

বিজ্ঞাপন

মহিপুর মৎস্য আড়ৎ সমবায় মালিক সমিতির সভাপতি মো: দিদার উদ্দিন আহম্মেদ মাসুম বলেন, সকল মাছধরা ট্রলারের বেশীরভাগই নিরাপদে আশ্রয় নিয়েছে। বাকিরা উপকূলের কাছাকাছি থেকে মাছ ধরতে বলা হয়েছে।

এসএ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD