৪১ হাজার শিক্ষক নিয়োগের সুপারিশের ফল প্রকাশ

৪১ হাজার শিক্ষক নিয়োগের সুপারিশের ফল প্রকাশ
বিজ্ঞাপন
ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৪১ হাজার শিক্ষকের নিয়োগ সুপারিশ করা হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল ৩টায় শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার এ ফল প্রকাশের ঘোষণা দেন।
বিজ্ঞাপন
তিনি জানান, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১ লাখ ৮২২টি শূন্যপদের চাহিদার বিপরীতে প্রায় ৪১ হাজার প্রভাষক ও শিক্ষকের নিয়োগ সুপারিশ করা হয়েছে। শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ই-রেজিস্ট্রেশন, চাহিদা সংগ্রহ ও যোগ্যতার ভিত্তিতে সুপারিশসহ সমগ্র প্রক্রিয়া আধুনিক প্রযুক্তির মাধ্যমে স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে।
বিজ্ঞাপন
ড. সি আর আবরার আরও জানান, ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ১৮ লাখ ৬৫ হাজার ৭১৯ জন প্রার্থী আবেদন করেছিলেন। প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করেন ১৩ লাখ ৪০ হাজার ৮৩৩ জন, যাদের মধ্যে উত্তীর্ণ হন ৪ লাখ ৭৯ হাজার ৯৮১ জন। লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন ৩ লাখ ৪৮ হাজার ৬৮০ জন, পাস করেন ৮৩ হাজার ৮৬৫ জন। মৌখিক পরীক্ষায় ৮১ হাজার ২০৯ জন অংশগ্রহণ করেন, পাস করেন ৬০ হাজার ৬৩৪ জন এবং তাদের মধ্যে প্রায় ৪১ হাজার প্রার্থী চূড়ান্ত সুপারিশ পান।
ফলাফল দেখার উপায়:
বিজ্ঞাপন
ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশকৃত প্রার্থীরা ফল বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর ওয়েবসাইটে দেখতে পারবেন। ‘ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি-২০২৫’ সেবা বক্স বা http://ngi.teletalk.com.bd
লিঙ্কে লগইন করে নিজ ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে ফল জানা যাবে।
বিজ্ঞাপন
আরএক্স/








