Logo

বিস্ফোরক মামলা থেকে মির্জা ফখরুলসহ ৬৫ জনকে অব্যাহতি

profile picture
জনবাণী ডেস্ক
২২ আগস্ট, ২০২৫, ০২:০০
বিস্ফোরক মামলা থেকে মির্জা ফখরুলসহ ৬৫ জনকে অব্যাহতি
ছবি: সংগৃহীত

বিস্ফোরক মামলা থেকে মির্জা ফখরুলসহ ৬৫ জনকে অব্যাহতি

বিজ্ঞাপন

রাজধানীর রমনা মডেল থানার বিস্ফোরক আইনের মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৬৫ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২১ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত মামলার চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. রফিকুল ইসলাম খান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অব্যাহতি পাওয়া উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন—বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও বরকত উল্লাহ বুলু, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক, সাবেক জাতীয় ফুটবলার ও বিএনপি নেতা আমিনুল হক এবং ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

মামলার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির পূর্বঘোষিত মহাসমাবেশকে কেন্দ্র করে রমনা থানা এলাকায় দেশের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা আসেন। এ সময় যানবাহনে ভাঙচুর, পুলিশের কাজে বাধা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ অভিযোগে একই বছরের ৩১ অক্টোবর রমনা থানার উপ-পরিদর্শক আউয়াল বিএনপি মহাসচিব মির্জা ফখরুলসহ ৫৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

তদন্ত শেষে ২০২৪ সালের ২১ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মামুন হাসান আদালতে পৃথক দুটি চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। তাতে মির্জা ফখরুলসহ ৬৫ জনকে অব্যাহতির আবেদন করা হয়। পরে গত বছরের ১৮ ডিসেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত একটি চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে তাদের অব্যাহতি দেন। একই সঙ্গে বিস্ফোরক আইনের চূড়ান্ত প্রতিবেদনটি ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বদলি করা হয়।

এসএ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD