Logo

সাগর-রুনির সন্তান মেঘের হাতে প্লটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা

profile picture
জনবাণী ডেস্ক
২২ আগস্ট, ২০২৫, ০৪:২৭
সাগর-রুনির সন্তান মেঘের হাতে প্লটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা
ছবি: সংগৃহীত

সাগর-রুনির সন্তান মেঘের হাতে প্লটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা

বিজ্ঞাপন

নিহত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির সন্তান মাহির সরওয়ার মেঘের হাতে পূর্বাচলে তিন কাঠা জমির দলিল হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আনুষ্ঠানিকভাবে এই দলিল হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন

২০০৪ সালে আবেদন করে ২০০৫ সালে পূর্বাচলে প্লট বরাদ্দ পান সাংবাদিক সাগর সরওয়ার। ২০০৯ সালে সম্পূর্ণ মূল্য পরিশোধ করলেও বিগত আওয়ামী লীগ সরকারের সময় পরিবারকে প্লটটি বুঝিয়ে দেওয়া হয়নি। উত্তরাধিকার সূত্রে এর মালিক হন সাগরের মা সালেহা মনির ও ছেলে মেঘ।

বিজ্ঞাপন

দলিল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা সাগর-রুনি হত্যা মামলার তদন্ত নিয়ে খোঁজখবর নেন। তিনি বলেন, “তদন্তে দীর্ঘসূত্রিতা মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে, আইনি ব্যবস্থা সম্পর্কে মানুষ হতাশ হয়ে পড়ে।” এ সময় আলোচিত এ মামলার তদন্ত দ্রুত শেষ করার নির্দেশ দেন তিনি।

গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান জানান, তদন্তের দীর্ঘসূত্রিতার কারণে অনেক আলামত নষ্ট হয়ে গেছে বলে বর্তমান তদন্তকারী সংস্থা পিবিআই জানিয়েছে।

বিজ্ঞাপন

এ সময় মেঘ তার নিজস্ব ব্র্যান্ড এরা থেকে ডিজাইন করা একটি জার্সি ও ব্যাগ প্রধান উপদেষ্টাকে উপহার দেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার, ফরিদা আখতার, সৈয়দা রিজওয়ানা হাসান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম এবং মেহেরুন রুনির ভাই নওয়াজেশ আলম রোমান।

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD