Logo

দুই জেলার খাল পুনঃখনন কার্যক্রমে অংশ নেবেন প্রধানমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ এপ্রিল, ২০২৬, ১৮:৫৭
দুই জেলার খাল পুনঃখনন কার্যক্রমে অংশ নেবেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

দেশের দুই জেলায় খাল পুনঃখনন কার্যক্রমে সরাসরি অংশগ্রহণ করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৭ এপ্রিল যশোর এবং ২ মে সিলেটে এই কর্মসূচিতে তার উপস্থিত থাকার কথা জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

বিজ্ঞাপন

রবিবার (১৯ এপ্রিল) সচিবালয়ে পানি ব্যবস্থাপনা নিয়ে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পানিসম্পদ মন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের ১৮০ দিনের কর্মপরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। এই পরিকল্পনার আওতায় দেশের বিভিন্ন অঞ্চলের পানি ব্যবস্থাপনা উন্নয়নে কীভাবে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে দিকনির্দেশনা পাওয়া গেছে।

বিজ্ঞাপন

মন্ত্রী আরও জানান, আসন্ন বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের প্রস্তুতি অব্যাহত রয়েছে। তবে অল্প সময়ের মধ্যে সব সমস্যার সমাধান করা সম্ভব নয় বলে তিনি উল্লেখ করেন। জলাবদ্ধতা নিরসনে সরকার আন্তরিকভাবে কাজ করছে এবং ধাপে ধাপে সমস্যাগুলো সমাধানের চেষ্টা চলছে।

একই দিনে নির্ধারিত কর্মসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিজ দপ্তরে আরেকটি বৈঠকে অংশ নেন। এছাড়া বিকেল ৩টায় জাতীয় সংসদের চলমান অধিবেশনে সংসদ নেতা হিসেবে তার যোগ দেওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

এর আগে রবিবার দুপুর ১২টার দিকে সচিবালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। তার ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে দেশের অবকাঠামো উন্নয়ন ও পানি ব্যবস্থাপনা খাতে কার্যকর পদক্ষেপ গ্রহণে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD