ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিব বিলকিস জাহান রিমি

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অভিজ্ঞ প্রশাসনিক কর্মকর্তা বিলকিস জাহান রিমি। রোববার (১৯ এপ্রিল) সচিবালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
বিজ্ঞাপন
এদিন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনামের কাছে যোগদানপত্র জমা দেন তিনি। এ সময় মন্ত্রী তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং নতুন দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন।
এর আগে গত ১৫ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিলকিস জাহান রিমিকে বস্ত্র ও পাট মন্ত্রণালয় থেকে বদলি করে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়।
বিজ্ঞাপন
বিলকিস জাহান রিমি বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) প্রশাসন ক্যাডারের ১৭তম ব্যাচের একজন কর্মকর্তা। দীর্ঘ কর্মজীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং প্রশাসনিক দক্ষতা ও অভিজ্ঞতার জন্য পরিচিত।
সংশ্লিষ্টরা আশা করছেন, তার নেতৃত্বে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের চলমান কার্যক্রমে গতি আসবে এবং তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ খাতে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে নতুন মাত্রা যুক্ত হবে।








