Logo

পূর্ব সুন্দরবনে দুই হরিণ শিকারি আটক

profile picture
জনবাণী ডেস্ক
২৭ আগস্ট, ২০২৫, ২২:৩৭
পূর্ব সুন্দরবনে দুই হরিণ শিকারি আটক
ছবি: সংগৃহীত

পূর্ব সুন্দরবনে দুই হরিণ শিকারি আটক

বিজ্ঞাপন

বাগেরহাটের শরণখোলা রেঞ্জের কচিখালী ডিমের চর এলাকা থেকে মালা ফাঁদসহ দুই হরিণ শিকারিকে আটক করেছে বনবিভাগের স্মার্ট টিম।

বনবিভাগ সূত্রে জানা যায়, বুধবার (২৬ আগস্ট) সকালে নিয়মিত টহলের সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় তাদের আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে হরিণ শিকারের জন্য ব্যবহৃত মালা ফাঁদ জব্দ করা হয়।

বিজ্ঞাপন

পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, সুন্দরবন বিশ্ব ঐতিহ্যের অংশ। এ বনের জীববৈচিত্র্য রক্ষায় বনবিভাগ সর্বদা সচেষ্ট। শিকারি ও বনদস্যুদের বিরুদ্ধে নিয়মিত টহল জোরদার করা হয়েছে। অবৈধভাবে শিকার বা বন ধ্বংসের চেষ্টা করলে কাউকেই ছাড় দেওয়া হবে না।

বিজ্ঞাপন

এসএ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD