আচরণবিধি ভাঙলেই ব্যবস্থা নেবে নির্বাচন কর্তৃপক্ষ: রিটার্নিং কর্মকর্তা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন থেকে আচরণবিধি লঙ্ঘন হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক এস এম শামীম রেজা।
বিজ্ঞাপন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন থেকে আচরণবিধি লঙ্ঘন হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক এস এম শামীম রেজা।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ভোটে অংশ নিচ্ছেন। ভোট শুরুর আগেই শিক্ষার্থীরা কেন্দ্রে উপস্থিত হন, যা তাদের ব্যাপক উৎসাহেরই প্রমাণ।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তিনি আরও জানান, ভোট শুরু হওয়ার আগে খালি ব্যালট বাক্স সাংবাদিক ও পোলিং এজেন্টদের সামনে প্রদর্শন করা হয়। সকাল সাড়ে ১০টা পর্যন্ত প্রায় ১৫ শতাংশ ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
আচরণবিধি প্রসঙ্গে শামীম রেজা বলেন, “কেন্দ্রের ভেতরে কোনো অনিয়ম হয়নি। তবে বাইরে কোনো প্রার্থী বা কর্মী আচরণবিধি ভঙ্গ করলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।”
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এবারের নির্বাচনে ২৮টি পদে লড়ছেন মোট ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে ভিপি পদে ৪৫, জিএস পদে ১৯ এবং এজিএস পদে ২৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে নারী ১৮ হাজার ৯৫৯ এবং পুরুষ ২০ হাজার ৯১৫ জন।
ছাত্রদল সমর্থিত ‘আবিদ-হামীম-মায়েদ পরিষদ’ ভিপি পদে আবিদুল ইসলাম খান, জিএস পদে শেখ তানভীর বারী হামিম এবং এজিএস পদে তানভীর আল হাদী মায়েদকে নিয়ে আলোচনায় রয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
অন্যদিকে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে ভিপি পদে আবু সাদিক কায়েম, জিএস পদে এসএম ফরহাদ এবং এজিএস পদে মহিউদ্দিন খান লড়ছেন।
গণতান্ত্রিক ছাত্রসংসদের ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ প্যানেল থেকে ভিপি পদে আবদুল কাদের ও জিএস পদে আবু বাকের মজুমদার প্রতিদ্বন্দ্বিতা করছেন। যদিও ‘সমন্বিত শিক্ষার্থী সংসদ’ থেকে জিএস প্রার্থী মাহিন সরকার শেষমেশ তার প্রার্থিতা প্রত্যাহার করে আবু বাকের মজুমদারকে সমর্থন দিয়েছেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এছাড়া ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ থেকে ভিপি পদে উমামা ফাতেমা, ছাত্রঅধিকার পরিষদ থেকে ভিপি পদে বিন ইয়ামিন মোল্লা এবং বামপন্থী শিক্ষার্থীদের ‘প্রতিরোধ পর্ষদ’ থেকে ভিপি পদে শেখ তাসনিম আফরোজ ইমি ও জিএস পদে মেঘমল্লার বসু প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এএস








