Logo

৫ কেন্দ্রের ফলাফলে বিপুল ভোটে এগিয়ে সাদিক কায়েম

profile picture
জনবাণী ডেস্ক
১০ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৩৮
৫ কেন্দ্রের ফলাফলে বিপুল ভোটে এগিয়ে সাদিক কায়েম
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের পাঁচটি হলের ফলাফল ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের পাঁচটি হলের ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম) বিপুল ভোটে এগিয়ে আছেন।

ফলাফল প্রকাশিত হলগুলো হলো- শহীদুল্লাহ হল, কার্জন হল, ফজলুল হক মুসলিম হল, অমর একুশে হল এবং সুফিয়া কামাল হল। এ পাঁচ কেন্দ্রে সাদিক কায়েম পেয়েছেন সর্বমোট ৭০৭৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী মো. আবিদুল ইসলাম খান পেয়েছেন ১৭৮৯ ভোট।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রাত পৌনে ২টা থেকে পৃথকভাবে ফল ঘোষণা শুরু হয়। দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মাঝে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।

এবারের নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে মোট ৮১০টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪৭১ জন প্রার্থী, এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন। ভিপি পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন এবং অন্য পদগুলোতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন আরও অনেকে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ভোটার সংখ্যা ছিল ৩৯ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন। নির্বাচনে ৮০ শতাংশের বেশি ভোট প্রদান হয়েছে বলে রিটার্নিং কর্মকর্তারা জানিয়েছেন।

এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD