Logo

৩ হলে জিএস পদে বিপুল ভোটে এগিয়ে শিবির সমর্থিত ফরহাদ

profile picture
জনবাণী ডেস্ক
১০ সেপ্টেম্বর, ২০২৫, ১৩:১৬
৩ হলে জিএস পদে বিপুল ভোটে এগিয়ে শিবির সমর্থিত ফরহাদ
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তিনটি হলের ফলাফল ঘোষণায় সাধারণ সম্পাদক (জিএস) পদে বিপুল ভোটে এগিয়ে রয়েছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী এস এম ফরহাদ।

বিজ্ঞাপন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তিনটি হলের ফলাফল ঘোষণায় সাধারণ সম্পাদক (জিএস) পদে বিপুল ভোটে এগিয়ে রয়েছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী এস এম ফরহাদ।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে অমর একুশে হল, সুফিয়া কামাল হল ও কার্জন হলের ফলাফল ঘোষণা করা হয়। এতে দেখা যায়, জিএস পদে এস এম ফরহাদ পেয়েছেন ১ হাজার ৮৯৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত শেখ তানভীর বারী হামীম পেয়েছেন ৮১০ ভোট এবং বাগছাস সমর্থিত প্রার্থী আবু বাকের মজুমদার পেয়েছেন ৭৪৪ ভোট।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রাত পৌনে ২টা থেকে হলে হলে আলাদাভাবে ফলাফল ঘোষণা শুরু হয়।

দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত হয় মিনি পার্লামেন্ট খ্যাত ডাকসু ও হল সংসদ নির্বাচন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে মোট ৮১০ বুথে ভোটগ্রহণ সম্পন্ন হয়। এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪৭১ জন প্রার্থী। তাদের মধ্যে নারী প্রার্থী ছিলেন ৬২ জন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪৫ জন, জিএস পদে ১৯ জন এবং এজিএস পদে ২৫ জন প্রার্থী। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে ৫ জন, জিএস পদে ১ জন ও এজিএস পদে ৪ জন ছিলেন।

এবার মোট ভোটার ছিলেন ৩৯ হাজার ৭৭৫ জন। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন। নির্বাচনে ভোটগ্রহণের হার ছিল ৮০ শতাংশেরও বেশি।

বিজ্ঞাপন

এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD