Logo

বয়কট! বয়কট! ডাকসু বর্জন করলাম: উমামা ফাতেমা

profile picture
জনবাণী ডেস্ক
১০ সেপ্টেম্বর, ২০২৫, ১৪:৪৯
বয়কট! বয়কট! ডাকসু বর্জন করলাম: উমামা ফাতেমা
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা।

বিজ্ঞাপন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা। ফলাফল ঘোষণার প্রক্রিয়া চলাকালীনই তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এ সিদ্ধান্ত জানান।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিনগত রাত সোয়া ৩টার পর ফেসবুকে দেওয়া এক পোস্টে উমামা ফাতেমা লিখেন, “বয়কট! বয়কট! ডাকসু বর্জন করলাম।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি আরও দাবি করেন, এ নির্বাচন ছিল “সম্পূর্ণ নির্লজ্জ কারচুপির নির্বাচন।”

তার ভাষায়, “৫ আগস্টের পর জাতিকে লজ্জা উপহার দিল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিবির পালিত প্রশাসন।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উল্লেখ্য, দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে বিভিন্ন প্যানেলের প্রার্থীরা অংশ নেন। তবে ভোটগ্রহণ চলাকালীন ও ফলাফল ঘোষণার পর থেকেই নানা অনিয়মের অভিযোগ উঠতে শুরু করেছে।

এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD