যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যার রহস্য উদঘাটন করেছে র্যাব

পল্লবীর যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যা মামলায় ফোর স্টার গ্রুপের দুই শীর্ষ সন্ত্রাসী ‘পাতা সোহেল’ ও ‘বুকপোড়া সুজন’-কে গ্রেপ্তার করেছে র্যাব। গত মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে সাভার ও টঙ্গী থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বিজ্ঞাপন
বুধবার (১৯ নভেম্বর) বিকেলে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাব-৪-এর অধিনায়ক লে. কর্নেল মাহবুব আলম হত্যাকাণ্ডের তথ্য বিস্তারিত জানিয়েছেন।
তিনি বলেন, কিবরিয়াকে হত্যা করা হয়েছে পাতা সোহেলের নির্দেশে। হত্যার পর শুটারদের অর্থ সরবরাহও পাতা সোহেলের মাধ্যমে করা হয়। গ্রেপ্তার শুটার জনিকে নগদ ৩০ হাজার টাকা দেওয়া হয়েছিল।
বিজ্ঞাপন
র্যাব জানায়, কিবরিয়ার হত্যার মূল কারণ ছিল মিরপুর এলাকায় আধিপত্য বিস্তার ও রাজনৈতিক কোন্দল। ৫ আগস্টের পর কিবরিয়া এলাকার প্রভাবশালী নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমে বাধা দিতে থাকেন। এ কারণে ফোর স্টার গ্রুপের শীর্ষ সদস্যরা তাকে হত্যার সিদ্ধান্ত নেন।
লে. কর্নেল মাহবুব আলম আরও জানান, বর্তমানে হত্যার পেছনের আরও বড় রাজনৈতিক নির্দেশদাতা কারা তা তদন্তাধীন। হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত সকলের খোঁজে র্যাব অভিযান অব্যাহত রাখছে।
বিজ্ঞাপন
র্যাবের এই অভিযান এলাকায় শান্তি ফেরাতে এবং রাজনৈতিক সহিংসতা রোধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। গ্রেপ্তারকৃত সন্ত্রাসীরা এখন র্যাবের হেফাজতে থাকবেন এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্য সহযোগীদের সনাক্ত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।








