Logo

লালমনিরহাটে র‍্যাবের অভিযানে মাদকসহ গ্রেফতার ১

profile picture
জেলা প্রতিনিধি
লালমনিরহাট
৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১৩:০২
লালমনিরহাটে র‍্যাবের অভিযানে মাদকসহ গ্রেফতার ১
ছবি প্রতিনিধি।

লালমনিরহাটে র‍্যাব-১৩ এর অভিযানিক দল অভিনব কায়দায় লুকানো মাদকদ্রব্য উদ্ধার করেছে। বুধবার (৪ফেব্রুয়ারি) সকালে লালমনিরহাটের কালিগঞ্জ থানার কাকিনা ইউনিয়নের দক্ষিণ গোপাল রায় গ্রামে একটি চেকপোস্টে মোটরসাইকেল তল্লাশীর সময় মোটরসাইকেলের তেলের ট্যাংকি ও সীটের নিচে লুকানো ১০০ বোতল এস্কাফ (ESKuf) ও ১০০ বোতল ফেয়ারডিল (Fairdyl) জব্দ করা হয়।

বিজ্ঞাপন

এ ঘটনায় মাদক ব্যবসায়ী শরিফুল ইসলাম (৩২) কে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন ধরে ধৃত আসামি দেশের বিভিন্ন স্থানে অবৈধভাবে মাদকদ্রব্য ক্রয় ও বিক্রয় করে আসছিল।

বিজ্ঞাপন

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের পূর্বক তাকে ও জব্দকৃত মাদকদ্রব্য কালিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব-১৩ এর মাদকবিরোধী অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD