Logo

ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

profile picture
উপজেলা প্রতিনিধি
আড়াইহাজার, নারায়ণগঞ্জ
১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯:০৪
ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
ছবি প্রতিনিধি।

নারায়ণগঞ্জের আড়াইহাজারে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক লিটন সরকারকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

সোমবার দুপুরে আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের কলাগাছিয়া উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অভিযুক্ত লিটন (৩৩) শেরপুর জেলা সদরের মাঝপাড়া গ্রামের মো. সুলতান আলীর ছেলে এবং ওই বিদ্যালয়ের কৃষি শিক্ষা বিভাগের শিক্ষক।

শিক্ষার্থীদের অভিযোগ, গত ২৯ জানুয়ারি প্রাইভেট পড়ানোর সময় স্থানীয় একটি ভাড়া বাসায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করেন তিনি। এ সময় কেউ একজন গোপনে ঘটনার ভিডিও ধারণ করে। ভিডিওটি কয়েকদিন ধরে এলাকায় ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়।

বিজ্ঞাপন

সোমবার বিষয়টি সামনে আসার পর শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে শিক্ষক লিটনকে আটক করে গণপিটুনি দেয় এবং পরে পুলিশে সোপর্দ করে। এ সময় তারা অভিযুক্ত শিক্ষককে বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্কুল প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাহিমা আক্তার জানান, তিনি স্কুলে এসে দেখেন শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষককে আটকে রেখেছে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করা হয় এবং পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।

বিজ্ঞাপন

অভিযুক্ত শিক্ষক দাবি করেছেন, একটি ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার কাছ থেকে এক লাখ এক হাজার টাকা আদায় করা হয়েছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম (গ সার্কেল) জানান, পুলিশ গিয়ে শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD