Logo

স্ত্রীকে হত্যার পর ৯৯৯-এ ফোন দিয়ে জানালেন স্বামী

profile picture
জেলা প্রতিনিধি
নারায়ণগঞ্জ
১৩ অক্টোবর, ২০২৬, ১৭:২২
স্ত্রীকে হত্যার পর ৯৯৯-এ ফোন দিয়ে জানালেন স্বামী
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের বন্দরে স্ত্রী সুফিয়া আক্তার নিশিকে (২৪) হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানিয়েছেন তাঁর স্বামী। এ ঘটনায় অভিযুক্ত স্বামী আব্দুল মান্নান ওরফে মনিরকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোরে বন্দরের তিনগাঁও উত্তরপাড়া এলাকায় পুরাতন মসজিদের পেছনে নিশির বাবার বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে বন্দর থানা পুলিশ।

আরও পড়ুন

বিজ্ঞাপন

গ্রেপ্তার আব্দুল মান্নান ওরফে মনির রাজশাহীর গোদাগাড়ী থানার বারুইপাড়া এলাকার শফিকুল ইসলাম বাবুলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পরকীয়া নিয়ে সন্দেহ ও পারিবারিক বিরোধের কারণে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। সোমবার রাতেও তাঁদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে স্ত্রী ঘুমিয়ে পড়ার পর তাঁকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

ঘটনার পর অভিযুক্ত নিজেই ৯৯৯ নম্বরে ফোন করে বন্দর থানার ডিউটি কর্মকর্তাকে স্ত্রীকে হত্যার কথা জানান। পরে উপপরিদর্শক (এসআই) নূর হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত মনিরকে গ্রেপ্তার করে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD