Logo

বিদেশ যাওয়ার অনুমতি পেলেন সম্রাট

profile picture
জনবাণী ডেস্ক
১ জুন, ২০২৩, ২২:২০
বিদেশ যাওয়ার অনুমতি পেলেন সম্রাট
ছবি: সংগৃহীত

দুদকের আইনজীবী স্থায়ী জামিনের বিরোধিতা করেন উভয়পক্ষের শুনানি শেষে আদালত ধার্য তারিখ পর্যন্ত জামিন বহাল রাখেন

বিজ্ঞাপন

যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাটকে দুই মাসের জন্য পাসপোর্ট নিজ জিম্মায় দিয়েছেন আদালত। এছাড়া চিকিৎসা করাতে একমাসের জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১ জুন) ঢাকার বিশেষ আদালত-৬ এ মামলাটির অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য ধার্য ছিল। এদিন সম্রাট আদালতে হাজিরা দেন। তার আইনজীবী অভিযোগ গঠন শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট আদালতে বেঞ্চ সহকারী ফকির মোহাম্মদ জাহিদুল ইসলাম বিষয়টি জানিয়েছেন। 

এর আগে গত বছরের ২২ অক্টোবর তিনি স্থায়ী জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে দুদকের আইনজীবী স্থায়ী জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত ধার্য তারিখ পর্যন্ত জামিন বহাল রাখেন।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD