Logo

এখন সময় এসেছে সবাইকে ট্যাক্স পেমেন্ট করতে হবে: অর্থমন্ত্রী

profile picture
জনবাণী ডেস্ক
৩ জুন, ২০২৩, ০৩:০১
এখন সময় এসেছে সবাইকে ট্যাক্স পেমেন্ট করতে হবে: অর্থমন্ত্রী
ছবি: সংগৃহীত

বাজেটে যখন যা ঘোষণা দিয়েছি তা বাস্তবায়ন করেছি এবারও বাজেট বাস্তবায়নে সরকার ব্যর্থ হবে না

বিজ্ঞাপন

২০২৩-২৪ অর্থবছরের জন্য ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার যে বাজেট পেশ করা হয়েছে তা বাস্তবায়নে সরকার ব্যর্থ হবে না মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি বলেন, বর্তমান সরকার বিগত বাজেটে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে। ২ কোটি ৪৫ লাখ মানুষের কর্মসংস্থান করেছে। এবারও লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায় সম্ভব। এবারও বাজেট বাস্তবায়নে সফল হবে সরকার।

বিজ্ঞাপন

শুক্রবার (২ জুন) বিকাল ৩টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে এসে মন্ত্রী এসব কথা বলেন।

বিজ্ঞাপন

মুস্তফা কামাল বলেন, বাজেটে যখন যা ঘোষণা দিয়েছি তা বাস্তবায়ন করেছি। এবারও বাজেট বাস্তবায়নে সরকার ব্যর্থ হবে না।

বিজ্ঞাপন

প্রস্তাবিত বাজেটে প্রথমবারের মতো আয়কর রিটার্ন পেতেও ন্যূনতম ২ হাজার টাকা কর নির্ধারণ করা হয়েছে। এ ব্যাপারে অর্থমন্ত্রী বলেন, যারা টিএনআই খোলে তাদের কর দেওয়ার সামর্থ্য আছে। কর দিতে না চাওয়ার মানসিকতা থেকে জাতিকে বের হতে হবে।

বিজ্ঞাপন

আ হ ম মুস্তফা কামাল বলেন, আপনারাই আগে বলতেন এ দেশে মিডিল ইনকাম জনসংখ্যার হার বেশি, কিন্তু তারা ট্যাক্স দেয় না। এরা সবাই যদি ট্যাক্স দিতে তাহলে অন্যদের ভাগে কম ট্যাক্স দিতে হত। আমি মনে করি, এখন সময় এসেছে সবাইকে ট্যাক্স পেমেন্ট করতে হবে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএফএম) পরামর্শে আগামী অর্থবছরের বাজেট করা হয়েছে— বিএনপিসহ বাজেট নিয়ে সমালোচনাকারীদের এমন বক্তব্য প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, আইএমএফের পরামর্শে বাজেট করা হয়নি। যতটুকু পরামর্শ গ্রহণ করা উচিত বলে মনে করেছি ততটুকু করেছি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আইএফএমের শর্ত আছে সবার থেকে কর নিতে হবে। মধ্য আয়ের মানুষের সংখ্যা অনেক বেশি। কিন্তু তারা কেউই কর দেয় না। তারা কর দিলে চাপ কমত।

সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলাম, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার প্রমুখ।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD