একদিনে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ৫০৯

ঢাকায় ৬৪৮১ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ২২৭৬ জন।
বিজ্ঞাপন
একদিনে (২৪ ঘণ্টায়) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৫০৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২২৪ জন, আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮৫ জন। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে।
রবিবার (২ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১৩৮৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৯৬৬ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪২২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
বিজ্ঞাপন
এ বছর বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে এখন পর্যন্ত ৮৭৫৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৬৪৮১ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ২২৭৬ জন।
বিজ্ঞাপন
আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৩১৭ জন। ঢাকায় ৫৪৭৪ এবং ঢাকার বাইরে ১৮৪৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
বিজ্ঞাপন
এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৫২ জনের মৃত্যু হয়েছে।
জেবি/এসবি
বিজ্ঞাপন








