Logo

টুইটারের লোগো নিলামে তুলছেন ইলন মাস্ক

profile picture
জনবাণী ডেস্ক
১০ আগস্ট, ২০২৩, ২২:৩৭
টুইটারের লোগো নিলামে তুলছেন ইলন মাস্ক
ছবি: সংগৃহীত

এবার টুইটারের সেই খুলে রাখা লোগো এবং অন্যান্য স্মারক নিলামে তোলার ঘোষণা দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

এবার টুইটারের লোগো নিলামে তোলার ঘোষণা দিয়েছেন ধনকুব ইলন মাস্ক। বর্তমানে টুইটারকে এক্স হিসেবে ব্র্যান্ডিং করছেন মাস্ক। খুলে রেখেছেন আগের লোগো।

এবার টুইটারের সেই খুলে রাখা লোগো এবং অন্যান্য স্মারক নিলামে তোলার ঘোষণা দিয়েছেন তিনি। 

বিজ্ঞাপন

এই ৫৮৪ স্মারকের তালিকায় কফি টেবিল, পাখির খাঁচা ও কিছু তেলচিত্রও আছে। এই তালিকায় দশটি ডেস্ক, চেয়ার, ডিজে বুথ ও মিউজিক্যাল ইন্সট্রুমেন্টও আছে। 

বিজ্ঞাপন

গেল বছর টুইটার নিজের মালিকানায় নেওয়ার পর থেকেই নানা পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন মাস্ক। হাজার হাজার কর্মীকে তিনি ছাটাই করেছেন। এই নিলামের নাম দেওয়া হয়েছে, ‘টুইটার রিব্র্যান্ডিং: অনলাইন অকশন ফিচারিং মেমোরাবিলিয়া, আর্ট, অফিস অ্যাসেট এন্ড মোর’। সূত্র: বিবিসি

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD