Logo

ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট সার্ভিস বাংলাদেশে

জনবাণী ডেস্ক
জনবাণী ডেস্ক
২৭ জুলাই, ২০২৩, ২৩:৪২
ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট সার্ভিস বাংলাদেশে
ছবি: সংগৃহীত

বৈঠক শেষে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিমন্ত্রী নিজেই।

বিজ্ঞাপন

বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের মালিকানাধীন স্পেসএক্সের দুই প্রতিনিধি ঢাকায় এসে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে বৈঠক করেছেন। 


বুধবার (২৬ জুলাই) বৈঠক শেষে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিমন্ত্রী নিজেই।


জানা গেছে, বৈঠকে ইলন মাস্কের আরেক প্রতিষ্ঠান স্টার লিংকের সঙ্গে একটি পাইলট প্রকল্পে সম্মত হয় বাংলাদেশ। চুক্তি অনুসারে তিন মাসের জন্য বাংলাদেশে পরীক্ষামূলক ইন্টারনেট সরবরাহ করবে স্টার লিংক। এজন্য তারা ২টি ডিভাইসও দিয়েছে। কার্যকারিতা পরীক্ষার জন্য ডিভাইস দুটির একটি বসানো হবে বাসের ভেতরে এবং অন্যটি প্রত্যন্ত কোনো দ্বীপে।


দেশে পরীক্ষামূলক চলা পর শেষে  তাদের সঙ্গে ইন্টারনেটের দাম নিয়ে আলোচনায় বসবে বিটিআরসি। আগামী শনিবার (২৭ জুলাই) এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে থাকবেন তাদের প্রতিনিধিরা।


আরও পড়ুন: স্মার্টফোনেই মিলবে ঝড়-বৃষ্টির আগাম বার্তা


প্রান্তিক ও দুর্যোগপূর্ণ পরিস্থিতিতেও মানুষ যাতে নিরবচ্ছিন্ন উচ্চগতির ইন্টারনেট পেতে পারে সেই লক্ষ্যেই এই পরিষেবা নিয়ে আসছে সরকার।


আরও পড়ুন: নীল পাখির বদলে টুইটারের লোগো এখন ‘এক্স’



শিগগিরই এই পরিষেবা চালু হবে বলে জানান সংশ্লিষ্টরা।


মার্কিন নভোচারী প্রতিষ্ঠান স্পেসএক্সকেও ইন্টারনেট সরবরাহ করে স্টার লিংক। পৃথিবীর ৬০টি দেশে তাদের কভারেজ রয়েছে।


জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD