Logo

একদিনে ডেঙ্গুতে আরও ৮ জনের প্রাণহানি

profile picture
জনবাণী ডেস্ক
২৫ আগস্ট, ২০২৩, ০৬:০৫
একদিনে ডেঙ্গুতে আরও ৮ জনের প্রাণহানি
ছবি: সংগৃহীত

স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে আরও আটজন মারা গেছেন। একই সময়ে ২ হাজার ২০১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। 

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটির ৯২৬ জন এবং ঢাকা সিটির বাইরে ১ হাজার ২৭৫ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৭ হাজার ৯৪২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

বিজ্ঞাপন

এতে আরও বলা হয়েছে, এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৮ হাজার ৬৩০ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন এক লাখ ১৭৪ জন। মারা গেছেন ৫১৪ জন। এর মধ্যে ঢাকা সিটির ৩৮০ জন এবং ঢাকা সিটির বাইরের ১৩৪ জন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উল্লেখ্য, গেল বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে ২৮১ জন মৃত্যু বরণ করেছেন।

জেবি/এসবি

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD