Logo

ডেঙ্গুতে একদিনে রেকর্ড ২১ জনের প্রাণহানি

profile picture
জনবাণী ডেস্ক
৩ সেপ্টেম্বর, ২০২৩, ০৪:৪৬
ডেঙ্গুতে একদিনে রেকর্ড ২১ জনের প্রাণহানি
ছবি: সংগৃহীত

এর আগে গেল ১৯ জুলাই একদিনে সর্বোচ্চ ১৯ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

একদিনে  নতুন করে ডেঙ্গুতে সারাদেশে ২১ জনের মৃত্যু হয়েছে। যা একদিনে মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৬১৮ জনের।

এর আগে গেল ১৯ জুলাই একদিনে সর্বোচ্চ ১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ৬১৮ জনে দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন

অপরদিকে, একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৩৫২ জন। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন এক লাখ ২২ হাজার ৬৯৪ জন।

বিজ্ঞাপন

শনিবার (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকার বাসিন্দা ৯৮২ জন। ঢাকার বাইরে ১ হাজার ৩৭০ জন। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে ২১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ১৭ জন এবং ঢাকার বাইরের ৪ জন।

বিজ্ঞাপন

এতে আরও বলা হয়েছে, এ  বছরের ১ জানুয়ারি থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ১ লাখ ২৭ হাজার ৬৯৪ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৫৯ হাজার ৫৯২ জন। আর ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৮ হাজার ১০২ জন। এছাড়া এখন পর্যন্ত হাসপাতাল থেকে মোট ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ৪৪৪ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৫৫ হাজার ২৩৩ জন এবং ঢাকার বাইরের ৬৩ হাজার ২১১ জন।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD