Logo

৮২ কোটি টাকার সরকারি জমি উদ্ধার করেছে জেলা প্রশাসন

profile picture
জনবাণী ডেস্ক
২৩ অক্টোবর, ২০২৩, ০৬:৩৪
৮২ কোটি টাকার সরকারি জমি উদ্ধার করেছে জেলা প্রশাসন
ছবি: সংগৃহীত

এ সময় অর্পিত সম্পত্তি পুনরুদ্ধার করে ঢাকা জেলা প্রশাসনের পক্ষে সরকারি দখল সংক্রান্ত সাইনবোর্ড স্থাপন করা হয়।

বিজ্ঞাপন

ঢাকা মহানগরীর ওয়ারী থানার মৌজায় প্রায় ৮২ কোটি টাকা মূল্যের ২৭ দশমিক ২০ শতক সরকারি জমি উদ্ধার করেছে জেলা প্রশাসন।

রবিবার (২২ অক্টোবর) কোতোয়ালি রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মনীষা আহমেদ অভিযান পরিচালনা করে ওয়ারী মৌজার অর্পিত এ সম্পত্তি উদ্ধার করেন। 

বিজ্ঞাপন

এ সময় অর্পিত সম্পত্তি পুনরুদ্ধার করে ঢাকা জেলা প্রশাসনের পক্ষে সরকারি দখল সংক্রান্ত সাইনবোর্ড স্থাপন করা হয়।

বিজ্ঞাপন

কয়েকজন ভূমিদস্যু দীর্ঘদিন যাবৎ এ জায়গা দখল করে বিনা অনুমতিতে স্থাপনা তৈরি করার চেষ্টা করে আসছিলেন। খবর পেয়ে কোতোয়ালি রাজস্ব সার্কেলের এসিল্যান্ড অভিযান পরিচালনা করেন। 

বিজ্ঞাপন

এত জেলা প্রশাসক  আনিসুর রহমান নির্দেশনা দেন। আর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শিবলী সাদিক।

বিজ্ঞাপন

এ ব্যাপারে জেলা প্রশাসক আনিসুর রহমান বলেন, “জেলা প্রশাসন ঢাকার চলমান সরকারি সম্পত্তি উদ্ধার অভিযানের অংশ হিসেবে আজ ওয়ারীতে অভিযান পরিচালনা করা হয়। সরকারি সকল জমি অবৈধ দখল হতে উদ্ধার করা হবে।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD