Logo

মির্জা ফখরুল জামিন পাচ্ছেন কি না, জানা যাবে দুপুরে

profile picture
জনবাণী ডেস্ক
২২ নভেম্বর, ২০২৩, ২২:২৫
মির্জা ফখরুল জামিন পাচ্ছেন কি না, জানা যাবে দুপুরে
ছবি: সংগৃহীত

দুপুর ২টার দিকে ঢাকা মহানগর দায়রা জজ আছাদুজ্জামানের আদালতে এ শুনানি অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

কারাগারে থাকা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুরের অভিযোগে রাজধানীর রমনা থানায় দায়ের করা মামলায় আজ জামিন শুনানি হবে।

বুধবার (২২ নভেম্বর) দুপুর ২টার দিকে ঢাকা মহানগর দায়রা জজ আছাদুজ্জামানের আদালতে এ শুনানি অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

এর আগে গেল ২০ নভেম্বর জামিন শুনানির দিন ধার্য ছিল। তবে ওইদিন সময়ের আবেদন করে রাষ্ট্রপক্ষ। পরে আদালত শুনানি পিছিয়ে ২২ নভেম্বর তারিখ নির্ধারণ করেন।

বিজ্ঞাপন

মামলায় উল্লেখ করা হয়,  গত গত ২৮ অক্টোবর বিএনপি মহাসমাবেশ শুরুর আগে প্রধান বিচারপতির বাসভবনের সামনে বিএনপির নেতা-কর্মীরা গাছের ডাল ভেঙে ও হাতের লাঠি দিয়ে নামফলক, গেটে হামলা চালানো হয়। আসামিরা ভেতরে ইট পাটকেল ছুঁড়তে থাকে। এ ঘটনায় মির্জা ফখরুলসহ ৫৯ বিএনপির নেতার বিরুদ্ধে রমনা থানায় ওই মামলা করা হয়। এরপর ২৯ অক্টোবর সকালে মির্জা ফখরুলকে তার গুলশানের বাসা থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ। 

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD