Logo

একদিনে ডেঙ্গুতে একদিনে ৭ জনের মৃত্যু

profile picture
জনবাণী ডেস্ক
১৪ ডিসেম্বর, ২০২৩, ০৮:৩০
একদিনে ডেঙ্গুতে একদিনে ৭ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

বুধবার (১৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জন মারা গেছেন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৪৯ জন।

বুধবার (১৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

এতে বলা হয়, নতুন ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬২ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮৭ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১ হাজার ৮৯১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৫৪০ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালে ১ হাজার ৩৫১ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে এখন পর্যন্ত ৩ লাখ ১৮ হাজার ৩০৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ১ লাখ ৯ হাজার ২৪৩ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ২ লাখ ৯ হাজার ৬২ জন। মোট আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ লাখ ১৪ হাজার ৭৪০ জন। এ ছাড়া চলতি বছরে ডেঙ্গুতে ১৬৭৪ জন মারা গেছেন।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD