Logo

ডলার জমা রেখে টাকা ধার দেবে বাংলাদেশ ব্যাংক

জনবাণী ডেস্ক
জনবাণী ডেস্ক
২ ফেব্রুয়ারি, ২০২৪, ০২:১০
ডলার জমা রেখে টাকা ধার দেবে বাংলাদেশ ব্যাংক
ছবি: সংগৃহীত

বুধবার (৩১ জানুয়ারি) ব্যাংকার্স সভা শেষে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজাউল হক গণমাধ্যমকর্মীদের এমনটাই জানান।

বিজ্ঞাপন

দেশে দীর্ঘ দুই বছর ধরে চলছে ডলার সংকট। এদিকে, বেশ কিছু ব্যাংক ডলার মজুদ করেছে। অপরদিকে এ সব ব্যাংকে তৈরি হয়েছে নগদ টাকা সংকট।আবার কোনো ব্যাংকের কাছে বাড়তি নগদ টাকা রয়েছে। এমন পরিস্থিতিতে তাদের সুবিধা দিতে কারেন্সি সোয়াপ ফ্রেমওয়ার্কের দিকে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক।


এমন পদ্ধতিতে তারল্য সংকটে থাকা ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকে ডলার জমা রেখে থেকে টাকা নিতে পারবে। সংকট মিটে গেলে ওই ব্যাংক টাকা বাংলাদেশ ব্যাংকে ফেরত দিয়ে ডলার ফেরত নিতে পারবে। এমন পদ্ধতি শিগরই চালু করবে কেন্দ্রীয় ব্যাংক।


বুধবার (৩১ জানুয়ারি) ব্যাংকার্স সভা শেষে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজাউল হক গণমাধ্যমকর্মীদের এমনটাই জানান।


আরও পড়ুন: ডাচ্ বাংলা ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত


মুখপাত্র বলেন, “বাণিজ্যিক ব্যাংকের কাছে বৈদেশিক মুদ্রা বেশি রয়েছে। কিন্তু তার কাছে নগদ টাকা নেই। এক্ষেত্রে দেখা যাচ্ছে, নগদ টাকার সংকট মেটাতে ডলার বিক্রি করে দিতে হয়। আবার ডলার বিক্রি করে দিলেও তার রিস্ক থাকে। কারণ, তার পরবর্তী পেমেন্ট দিতে গিয়ে ডলার পাওয়া নিয়ে শঙ্কা থাকে। তাই কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকগুলোর সঙ্গে একটি কারেন্সি সোয়াপ ফ্রেমওয়ার্কের দিকে যাচ্ছে। যাতে কেন্দ্রীয় ব্যাংকের কাছে ডলারে রেখে টাকা নিতে পারেন। আবার যখন প্রয়োজন হবে টাকা দিয়ে তার ডলার নিয়ে যাবে।”


আরও পড়ুন: ন্যাশনাল ব্যাংকের অফিসারদের প্রশিক্ষণ


মেজরাউল হক আরও বলেন, “ব্যাংকগুলো সংকট থাকলেই তারল্য সুবিধা নেয়, এমন নয়। তার দৈনন্দিন কাজের জন্যই কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার করে থাকে। এটা চলমান প্রক্রিয়া। কেন্দ্রীয় ব্যাংক সবসময়ই এই ধার দিয়ে যাবে।”


জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD