Logo

ফোন নম্বর ব্যবহার বন্ধ করতে যাচ্ছেন ইলন মাস্ক!

profile picture
জনবাণী ডেস্ক
১০ ফেব্রুয়ারি, ২০২৪, ০৪:৫১
ফোন নম্বর ব্যবহার বন্ধ করতে যাচ্ছেন ইলন মাস্ক!
ছবি: সংগৃহীত

ইলন মাস্কের এই পদক্ষেপকে এক্স-এর অডিও -ভিডিও কলিং ফিচার প্রচারের প্রচেষ্টা হিসাবে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। তিনি এবার ঘোষণা করেছেন, ম্যাসেজ (বার্তা) এবং অডিও -ভিডিও কলের জন্য কেবল সামাজিকমাধ্যম প্ল্যাটফর্ম এক্স ব্যবহার করার পরিকল্পনা করছেন তিনি। তিনি ফোন নম্বর ব্যবহার বন্ধ করতে যাচ্ছেন।

বিজ্ঞাপন

এক্সে (সাবেকটুইটার) এক পোস্টে তিনি বলেন, “কয়েক মাসের মধ্যে আমি আমার ফোন নম্বর বন্ধ করে দেব এবং টেক্সট ও অডিও-ভিডিও কলের জন্য এক্স ব্যবহার করব।”

বিজ্ঞাপন

ইলন মাস্কের এই পদক্ষেপকে এক্স-এর অডিও -ভিডিও কলিং ফিচার প্রচারের প্রচেষ্টা হিসাবে দেখা হচ্ছে। গেল বছরের অক্টোবরে এই ফিচারটি চালু করা হয়েছিল।

বিজ্ঞাপন

তখন থেকে তিনি এক্সকে একটি  “অল অ্যাপ্লিকেশন” হিসাবে বিকশিত করার পক্ষে জোরালোভাবে প্রচার করছেন। গেল বছর কিছু ব্যবহারকারীর জন্য এক্স ভিডিও এবং অডিও কলিংয়ের প্রাথমিক সংস্করণ চালু করে। সূত্র: এনডিটিভি

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD