Logo

কুয়েতের সড়কে ঝরল বাংলাদেশি যুবকের প্রাণ

profile picture
জনবাণী ডেস্ক
১২ ফেব্রুয়ারি, ২০২৪, ০৭:৩৩
কুয়েতের সড়কে ঝরল বাংলাদেশি যুবকের প্রাণ
ছবি: সংগৃহীত

শনিবার সকালে হাসাবিয়া থেকে কাজ করার জন্য ওয়াফরা গিয়েছিলেন আমির।

বিজ্ঞাপন

কুয়েতে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি যুবক মারা গেছেন। নিহতের নাম আমির হোসেন (৩৫)।  তার বাড়ি ফেনীর দাগনভূঞা উপজেলায়।

শনিবার (১০ ফেব্রুয়ারি) সাবাহ আল-আহমাদ সিটিতে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও একজন গুরুতর আহত হয়েছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নিহতের এক নিকটাত্মীয় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার সকালে হাসাবিয়া থেকে কাজ করার জন্য ওয়াফরা গিয়েছিলেন আমির। বিকেলে ফেরার পথে তার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

বিজ্ঞাপন

আমির হোসেনের মৃতদেহ আদান হাসপাতালের মর্গে রাখা হয়েছে। যথাযথ প্রক্রিয়া শেষে লাশ দ্রুত দেশে পাঠানো হবে বলে জানান স্বজনরা।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD