Logo

চার বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে

profile picture
জনবাণী ডেস্ক
১৭ ফেব্রুয়ারি, ২০২৪, ২৪:৩৬
চার বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে
ছবি: সংগৃহীত

এছাড়া দেশের অন্যান্য জায়গায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

বিজ্ঞাপন

রাজধানী ঢাকাসহ দেশের ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অফিস।

সংস্থাটি জানায়, শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম বিভাগের নোয়াখালী ও কুমিল্লা জেলাসহ খুলনা, বরিশাল এবং ঢাকা বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য জায়গায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আবহাওয়া অফিস বলছে, “শুক্রবার সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আর রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এছাড়া, শনিবার (১৭ ফেব্রুয়ারি) দিনের তাপমাত্রা বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা কমতে পারে। পরদিন রবিবার (১৮ ফেব্রুয়ারি) দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ”

বিজ্ঞাপন

আরও জানানো হয়,আগামী কয়েক দিন শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

বিজ্ঞাপন

বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, “তাপমাত্রা বাড়তে পারে।”

জেবি/এসবি

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD