Logo

ঘন কুয়াশার চাদরে ঢাকা পঞ্চগড়

profile picture
জনবাণী ডেস্ক
১৭ ফেব্রুয়ারি, ২০২৪, ২১:৩৪
ঘন কুয়াশার চাদরে ঢাকা পঞ্চগড়
ছবি: সংগৃহীত

এদিন সকালে জেলার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ তাপমাত্রা রেকর্ডের এই তথ্য জানান।

বিজ্ঞাপন

মাঘ মাসের ইতি ঘটলেও শীতের আমেজ শেষ হয়নি পঞ্চগড়ে। এ জেলা এখনও ঘন কুয়াশার চাদরে ঢাকা। কুয়াশার সঙ্গে বইছে হিমশীতল বাতাস। 

শনিবার (১৭ ফেব্রুয়ারি) ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস।

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

এদিন সকালে জেলার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ তাপমাত্রা রেকর্ডের  এই তথ্য জানান।

বিজ্ঞাপন


স্থানীয়ার জানিয়েছেন, হঠাৎ করেই আজ আবার ঘন কুয়াশায় ঢাকা পড়েছে আমাদের এলাকা। তাপমাত্রা বাড়লেও কুয়াশার সঙ্গে বাতাস বয়ে যাওয়ায় কিছুটা ঠান্ডা অনুভব হচ্ছে। 

বিজ্ঞাপন

জেলার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, “তাপমাত্রা বেড়েছে। তবে শনিবার ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে এ অঞ্চল। আজ ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ১৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হলেও সেটি ছিল দেশের সর্বনিম্ন।”

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD