Logo

১৫ দি‌নে রেমিট্যান্স এলো ১১ হাজার কো‌টি টাকা

profile picture
জনবাণী ডেস্ক
১৯ মার্চ, ২০২৪, ০৩:৫৯
১৫ দি‌নে রেমিট্যান্স এলো ১১ হাজার কো‌টি টাকা
ছবি: সংগৃহীত

সোমবার (১৮ মার্চ) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

চলতি বছরের মার্চ মাসের প্রথম ১৫ দিনে প্রবাসী আয় এসেছে ১০২ কোটি মার্কিন ডলার ( যা দেশীয় মুদ্রায় প্র‌তি ডলার ১১০ টাকা ধ‌রে ১১ হাজার ২০৮ কোটি টাকা।

সোমবার (১৮ মার্চ) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা যায়, মার্চের প্রথম ১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১০১ কোটি ৮৯ লাখ মার্কিন ডলার (১০১৮ দশমিক ৯৮ মিলিয়ন)। তার মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ১২ কোটি ৮২ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে এক কোটি ৫৫ লাখ মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৮৭ কোটি ২০ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।

বিজ্ঞাপন

এ বছরের প্রথম মাস জানুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছিল ২১০ কোটি মার্কিন ডলার, পরের মাস  ফেব্রুয়া‌রি‌তে আসে ২১৬ কো‌টি ৬০ লাখ মার্কিন ডলার।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD