Logo

২২ দিনে প্রবাসী আয় এলো সাড়ে ১৫ হাজার কোটি টাকা

profile picture
জনবাণী ডেস্ক
২৫ মার্চ, ২০২৪, ০৬:২১
২২ দিনে প্রবাসী আয় এলো সাড়ে ১৫ হাজার কোটি টাকা
ছবি: সংগৃহীত

আগের মাস ফেব্রুয়ারিতে গড়ে হিসেবে প্রতিদিন সাত কোটি ৭৩ লাখ ৫৭ হাজার ১৪৩ ডলার দেশে এসেছিল

বিজ্ঞাপন

চলতি বছরের মার্চ মাসের ২২ দিনে  প্রবাসী আয় এলো  বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় ১৫ হাজার ৪৮৮ কোটি ২২ লাখ টাকা (প্রতি ডলার ১০৯ টাকা ৫০ পয়সা হিসাবে)।

রবিবার (২৪ মার্চ) এ তথ্য প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংক।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কেন্দ্রীয় ব্যাংক তথ্য বলছে, আগের মাস ফেব্রুয়ারিতে গড়ে হিসেবে প্রতিদিন সাত কোটি ৭৩ লাখ ৫৭ হাজার ১৪৩ ডলার দেশে এসেছিল। আর আগের বছরের মার্চ মাসে (২০২৩) প্রতিদিন প্রবাসী আয় এসেছিল ছয় কোটি ৭৬ লাখ ১৫ হাজার ৬৬৬ ডলার। সে হিসাবে চলতি মার্চের প্রথম ১৫ দিনে প্রবাসী আয়ের গতি কিছুটা কমেছে।

বিজ্ঞাপন

এর মধ্যে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৮ কোটি ২৪ লাখ ৬০ হাজার ডলার। কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে দুই কোটি ১৫ লাখ ডলার। একই সময়ে দেশের বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে আসা প্রবাসী আয়ের পরিমাণ ১২০ কোটি ৪৭ লাখ ৮০ হাজার ডলার। আর ৫৭ লাখ ১০ হাজার ডলার এসেছে বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে।

বিজ্ঞাপন

তবে রোজার সময় দিকে ঈদ আগে প্রবাসী আয় বাড়বে বলে মনে করছেন ব্যাংক সংশ্লিষ্টরা।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD