কদমতলীতে ফ্যানের সাথে ঝুলছিল কলেজ শিক্ষার্থীর মরদেহ

শোক সইতে না পেরে ওই ছাত্রী এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে আমরা ধারণা করছি
বিজ্ঞাপন
রাজধানীর কদমতলীর পূর্ব জুরাইনের বাসা থেকে এক কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিক্ষার্থীর নাম আনিতা সুলতানা রিতিকা (১৮)। আজিমপুরের একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন তিনি।
শনিবার (৪ মে) দুপুরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে। নিহত আনিতা কদমতলীর ৫৭০ নং মীর মঞ্জিল ঋষিপাড়া পূর্ব জুরাইনের মৃত আবুল কালাম আজাদের মেয়ে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করে কদমতলী থানার উপ-পরিদর্শক কামরুন নাহার জানান, সংবাদ পেয়ে শনিবার সকালের দিকে পাঁচতলা ভবনের তৃতীয়তলায় রুমের দরজা ভেঙে গলায় ওড়না পেঁচানো ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় ওই কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়না তদন্তের জন্য দুপুরে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
এ সময় তিনি আরও বলেন, পরিবারের অন্যান্য সদস্যদের জিজ্ঞাসা করে আমরা জানতে পেরেছি, আনিতা রাজধানীর আজিমপুরের একটি কলেজে ইন্টার প্রথম বর্ষে পড়াশোনা করত। ১০ থেকে ১২ দিন আগে তার বাবা মারা যায়। বাবার মৃত্যুর শোকে সে অনেকটা কাতর হয়ে গিয়েছিল বলে জানতে পারি। শোক সইতে না পেরে ওই ছাত্রী এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে আমরা ধারণা করছি। তবুও মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে ময়না তদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
এমএল/








