Logo

ওবায়দুল কাদেরের ভাইয়ের মনোনয়ন বাতিল

profile picture
জনবাণী ডেস্ক
৬ মে, ২০২৪, ২৪:৫৬
ওবায়দুল কাদেরের ভাইয়ের মনোনয়ন বাতিল
ছবি: সংগৃহীত

আমার নামে যে মামলা ছিলো তা আমার জানা ছিল না।

বিজ্ঞাপন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেন। যাচাই-বাছাই শেষে তার মনোনয়ন বাতিল হয়েছে।

রবিবার (৫ মে) দুপুর সাড়ে ১২টায় হলফনামায় মামলা ও আয় বিবরণীর তথ্য গোপন করায় তার মনোনয়ন বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইসমাঈল।

বিজ্ঞাপন

কোম্পানীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে বৈধ প্রার্থীরা হলেন-  সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক ও ব্যবসায়ী মোহাম্মদ গোলাম শরীফ চৌধুরী পিপুল এবং যুক্তরাষ্ট্রপ্রবাসী ওমর আলী। সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেন ছাড়া বাকি ৩ জনের মনোনয়ন বৈধ হয়েছে।

বিজ্ঞাপন

সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেন গণমাধ্যমকে বলেন, “আমার নামে যে মামলা ছিলো তা আমার জানা ছিল না। এছাড়া আয় বিবরণীর হিসাব দেওয়া হয়েছে, রিটার্নিং কর্মকর্তা তা খেয়াল করেননি। আপিল করার সুযোগ আছে। আমি আপিল করবো। আশা করি আমার মনোনয়ন বৈধ হবে।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইসমাঈল বলেন, “যাচাই-বাছাই শেষে হলফনামায় মামলা ও আয় বিবরণীর তথ্য গোপন করায় চেয়ারম্যান প্রার্থী শাহাদাত হোসেনের মনোনয়ন বাতিল হয়েছে। সংশোধন পূর্বক আপিলের পরামর্শ প্রদান করা হয়েছে।”

জেবি/এসবি

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD