Logo

রাজধানীতে প্রায় ১০ কোটি টাকা মূল্যের ১২৩.৫২ শতাংশ খাস জমি উদ্ধার

profile picture
জনবাণী ডেস্ক
১৬ মে, ২০২৪, ০৫:২০
রাজধানীতে প্রায় ১০ কোটি টাকা মূল্যের ১২৩.৫২ শতাংশ খাস জমি উদ্ধার
ছবি: সংগৃহীত

অভিযান চালিয়ে সিটি ১ নং খাস খতিয়ানভূক্ত ২০৩ নং দাগের ১২৩.৫২ শতক খাস জমি উদ্ধার করেন।

বিজ্ঞাপন

রাজধানীর গুলশান রাজস্ব সার্কেলের আওতাধীন আমাইয়া মৌজাস্থিত প্রায় ১০ কোটি টাকা মূল্যের সরকারি খাস জমি উদ্ধার করা হয়েছে। আরএস এবং মহানগর জরিপের ধারাবাহিকতায় সরকারের নামে ১নং খাস খতিয়ানে রেকর্ড ১২৩.৫২ শতাংশ জমি দীর্ঘদিন ধরে স্হানীয় প্রভাবশালীর অবৈধ দখলে ছিল। 

বুধবার (১৫ মে) ঢাকার জেলা প্রশাসক আনিসুর রহমানের সার্বিক নির্দেশনা ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিবলী সাদিকের তত্ত্বাবধানে গুলশান রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীর কামরুজ্জামান কবির অভিযান চালিয়ে সিটি ১ নং খাস খতিয়ানভূক্ত ২০৩ নং দাগের ১২৩.৫২ শতক খাস জমি উদ্ধার করেন। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

একইসঙ্গে খাস জমিতে সরকারের পক্ষে মালিকানার সাইনবোর্ড স্হাপন করে জেলা প্রশাসন-ঢাকার দখল ও নিয়ন্ত্রণে নেওয়া হয়। এই অভিযান পরিচালনার সময় গুলশান রাজস্ব সার্কেলের সার্ভেয়ার,অফিস সহকারী, সংশ্লিষ্ট ভূমি সহকারী কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ঢাকার জেলা প্রশাসক আনিসুর রহমান জানান, ঢাকা জেলার বিভিন্ন স্থানে মূল্যবান অনেক খাস জমি বিভিন্ন দখলদাররা দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে আছেন। এ সব খাস জমি রক্ষায় জেলা প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD