Logo

চতুর্থ ধাপে ভোট পড়েছে ৩৪.৩৩ শতাংশ

profile picture
জনবাণী ডেস্ক
৬ জুন, ২০২৪, ০৪:১৬
চতুর্থ ধাপে ভোট পড়েছে ৩৪.৩৩ শতাংশ
ছবি: সংগৃহীত

বুধবার (৫ জনু) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

বিজ্ঞাপন

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপ বা শেষ ধাপে ৬০ উপজেলায় ৩৪ দশমিক ৩৩ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। 

বুধবার (৫ জনু) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

হাবিবুল আউয়াল বলেন, “৬০ উপজেলায় ভোট হয়েছে। ভোট শান্তিপূর্ণ হয়েছে। কিছু ইন্সিডেন্ট হয়েছে। এ জন্য ২৮ জনকে গ্রেপ্তার ও ৯ জনকে বিভিন্ন অপরাধে দণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ব্যালটবাক্স ছিনতাইয়ের ঘটনায় ভৈরব উপজেলায় ভোট স্থগিত করা হয়েছে। বরিশালে সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। তবে ইভিএমে ভালো কাজ হয়েছে।”

বিজ্ঞাপন

হাবিবুল আউয়াল আরও বলেন, “নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে, এটা নিয়ে সন্তুষ্ট। তবে পলিটিক্যাল (রাজনৈতিক) বিচার বিশ্লেষণ করব না।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD