Logo

এমপি আনার হত্যা: আওয়ামী লীগ নেতা বাবু ৭ দিনের রিমান্ডে

profile picture
জনবাণী ডেস্ক
১০ জুন, ২০২৪, ০১:২২
এমপি আনার হত্যা: আওয়ামী লীগ নেতা বাবু ৭ দিনের রিমান্ডে
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ বাবুর ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত

বিজ্ঞাপন

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে খুনের উদ্দেশ্য অপহরণের মামলায় গ্রেফতার আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ বাবুর ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

রবিবার (৯ জুন) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এর আদালত শুনানি শেষে এ আদেশ দেন। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিন মামলাটির তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের সহকারি পুলিশ কমিশনার মাহফুজুর রহমান ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

এর আগে এই মামলায় শিমুল ভুইঁয়া ওরফে শিহাব ওরফে ফজল মোহাম্মদ ভুইঁয়া ওরফে আমানুল্যাহ সাঈদ, তানভীর ভুইঁয়া ও শিলাস্তা রহমানকে গ্রেফতার করা হয়। রিমান্ড শেষে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বর্তমানে এই আসামিরা কারাগারে রয়েছে।

বিজ্ঞাপন

জেবি/এজে

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD