Logo

সোনার দাম ভরিতে বাড়লো ১৪০০ টাকা

profile picture
জনবাণী ডেস্ক
২৬ জুন, ২০২৪, ০৬:৪১
সোনার দাম ভরিতে বাড়লো ১৪০০ টাকা
ছবি: সংগৃহীত

সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

দেশের বাজারে নতুন করে সোনার দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এর ফলে ১৪০০ টাকা বাড়িয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হবে ১ লাখ ১৮ হাজার ৩৫৫ টাকা। নতুন দাম আগামীকাল বুধবার (২৬ জুন) থেকে কার্যকর হবে।  

মঙ্গলবার (২৫ জুন) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের স্বাক্ষর করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

সোনার নতুন দাম অনুসারে, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা ১ লাখ ১৮ হাজার ৩৫৫ টাকায়, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ১২ হাজার ৯৭৮ টাকায়, ১৮ ক্যারেটের সোনা ৯৬ হাজার ৮৩৫ টাকায় এবং সনাতন পদ্ধতির সোনা ৮০ হাজার ৬২ টাকায় বিক্রি করা হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে,সোনার দাম বৃদ্ধি হ‌লেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২ হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ২৮৩ টাকা।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD