Logo

শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিচার্জ, গুলি, টিয়ারশেল নিক্ষেপ, আহত ৫০

profile picture
জনবাণী ডেস্ক
১২ জুলাই, ২০২৪, ০৩:১১
শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিচার্জ, গুলি, টিয়ারশেল নিক্ষেপ, আহত ৫০
ছবি: সংগৃহীত

দৈনিক আমাদের সময়'র কুবি প্রতিনিধি অনন মজুমদার ও চ্যানেল আই'র কুবি প্রতিনিধি সৌরভ সিদ্দিকী।

বিজ্ঞাপন

কোটা বাতিলের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করতে গেলে পুলিশের বাঁধার সম্মুখীন হয় আন্দোলনকারী শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ, রাবার বুলেট ও টিয়ারশেল গ্যাস নিক্ষেপ করে পুলিশ। পাল্টা আক্রমণে শিক্ষার্থীরাও ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে ২ জন ক্যাম্পাস সাংবাদিক, প্রায় ৫০ জন শিক্ষার্থী এবং ৪ জন পুলিশ আহত হয়েছে।

আহত দুই সাংবাদিক হলেন- দৈনিক আমাদের সময়'র কুবি প্রতিনিধি অনন মজুমদার ও চ্যানেল আই'র কুবি প্রতিনিধি সৌরভ সিদ্দিকী। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুর তিনটার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশেই জাদুঘর সংলগ্ন আনসার ক্যাম্পের সামনে এই সংঘর্ষ ঘটে। ৩টা ২০ মিনিটের দিকে আন্দোলনকারীরা পুলিশের বাঁধা অতিক্রম করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধে যাচ্ছে।

বিজ্ঞাপন


সরেজমিনে দেখা যায়, শুরুতে পুলিশের সাথে বাকবিতণ্ডা হলেও, ক্রমান্বয়ে সেটা হাতাহাতি থেকে ধাক্কাধাক্কিতে রূপ নেয়। একপর্যায়ে পুলিশ আন্দোলনরত শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করা শুরু করে। শিক্ষার্থীরা প্রতিহত করতে গেলে পরিস্থিতি আরো ঘোলাটে হয়। এরপরেই শুরু হয় শিক্ষার্থীদের উপর রাবার বুলেট ছোড়া ও কাঁদানে গ্যাশ নিক্ষেপ। পরিস্থিতির এক পর্যায়ে শিক্ষার্থীরাও পুলিশকে লক্ষ করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। পরবর্তীতে শিক্ষার্থীরা চারপাশ থেকে লাঠিসোটা জড়ো করে বিক্ষোভ মিছিলের মাধ্যমে পুলিশের বাঁধা অতিক্রম করে যায়।

বিজ্ঞাপন

সর্বশেষ প্রতিবেদন লিখা পর্যন্ত শিক্ষার্থীরা পঞ্চম দিনের মতো ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD