Logo

সবাকে প্রতিমন্ত্রী পলক ও তার স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

profile picture
জনবাণী ডেস্ক
১৪ আগস্ট, ২০২৪, ০৫:১৭
সবাকে প্রতিমন্ত্রী পলক ও তার স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ
ছবি: সংগৃহীত

জুনাইদ আহমেদ পলক, তার স্ত্রী আরিফা জেসমিন কনিকা

বিজ্ঞাপন

সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, তার স্ত্রী, পরিবার এবং তাদের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। একইসঙ্গে তা‌দের হিসা‌বের সব ধরনের লেনদেনের তথ্য চেয়েছে সংস্থা‌টি।

 

মঙ্গলবার (১৩ আগস্ট) বিএফআইইউর সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিএফআইইউ’র পক্ষ থেকে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানে পাঠা‌নো চি‌ঠি‌তে বলা হয়- “জুনাইদ আহমেদ পলক, তার স্ত্রী আরিফা জেসমিন কনিকা এবং তাদের পরিবারের সদস্যদের ব্যক্তিগত ও ব্যবসায়িক অ্যাকাউন্টের মাধ্যমে সব লেনদেন বন্ধ থাকবে। আগামী ৩০ দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করতে পারবে না।”

বিজ্ঞাপন

অর্থপাচার নিরোধসংক্রান্ত ২০১২ সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী এ আদেশ দিয়েছে বিএফআইইউ।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD