Logo

দীপু মনিকে দশ দিনের রিমান্ড চায় পুলিশ

profile picture
জনবাণী ডেস্ক
২৫ আগস্ট, ২০২৪, ০২:৩৩
দীপু মনিকে দশ দিনের রিমান্ড চায় পুলিশ
ছবি: সংগৃহীত

মঙ্গলবার (২০ আগস্ট) তাকে আদালতে হাজির করেন পুলিশ

বিজ্ঞাপন

সাবেক সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনিকে বাড্ডা ফুজি টাওয়ারের সামনে সুমন সিকদারকে (৩১) গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় দশ দিনের রিমান্ড রিমান্ডে নিতে আবেদন করা হয়েছে।

শনিবার (২৪ আগস্ট) তাদের উপস্থিতিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ জসিমের আদালতে এ রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সোমবার (১৯ আগস্ট) রাতে ডা. দীপু মনিকে রাজধানীর বারিধারা থেকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (২০ আগস্ট) তাকে আদালতে হাজির করেন পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মোহাম্মদ পুর থানার পরিদর্শক তোফাজ্জল হোসেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD