Logo

হাতিরঝিল থেকে জি টিভির সাংবাদিকের মরদেহ উদ্ধার

profile picture
জনবাণী ডেস্ক
২৮ আগস্ট, ২০২৪, ২১:৩৮
হাতিরঝিল থেকে জি টিভির সাংবাদিকের মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

রাজধানীর হাতিরঝিলে লেক সারা রাহানুমা (৩২) নামে এক নারী সাংবাদিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি গাজী টিভির (জি-টিভি) নিউজরুম এডিটর ছিলেন বলে জানা গেছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। লেক থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রাহানুমাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী সাগর জানান, হাতিরঝিল লেকের পানিতে ভাসমান অবস্থায় ওই নারীকে দেখতে পাই। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, “আমরা মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রেখেছি। ঘটনাটি হাতিরঝিল থানা পুলিশকে জানিয়েছি।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD