Logo

চলতি মাসের ৫ দিনে এলো ৪২ কোটি ৪৭ লাখ ডলার

profile picture
জনবাণী ডেস্ক
৭ অক্টোবর, ২০২৪, ০৫:০২
চলতি মাসের ৫ দিনে এলো ৪২ কোটি ৪৭ লাখ ডলার
ছবি: সংগৃহীত

রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসে ১০ কোটি ৮০ লাখ ২০ হাজার ডলার।

বিজ্ঞাপন

মাসের প্রথম পাঁচ দিনে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ৪২ কোটি ৪৭ লাখ ২০ হাজার ডলার। প্রতি ডলার ১২০ টাকা হিসাবে দেশি মুদ্রায় এর পরিমাণ ৫ হাজার ৯৬ কোটি ৬৪ লাখ টাকা।

রবিবার (৬ অক্টোবর) এ তথ্য প্রকাশ করে কেন্দ্রীয় ব্যাংক।

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মাসের প্রথম পাঁচ দিনের প্রতিদিন গড়ে প্রবাসী আয় এসেছে আট কোটি ৪৯ লাখ ৪৪ হাজার ডলার, যা আগের মাস সেপ্টেম্বর এবং আগের বছরের অক্টোবরের তুলনায় বেশি।  

বিজ্ঞাপন

আগের মাস সেপ্টেম্বরে দিনে প্রবাসী আয় আসে আট কোটি এক লাখ ৫৯ হাজার ৬৬৬ ডলার। আর আগের বছরের অক্টোবরে প্রতিদিন প্রবাসী আয় এসেছিল ৬ কোটি ৫৭ লাখ ১৪ হাজার ৩৩৩ ডলার।  সেই হিসাবে চলতি বছরের অক্টোবরে প্রবাসী আয়ের শুভ সূচনা হলো।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, মাসের প্রথম ৫ দিনে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসে ১০ কোটি ৮০ লাখ ২০ হাজার ডলার।  

কৃষি ব্যাংকর মাধ্যমে দেশে এলো এক কোটি ৫০ লাখ ২০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩০ কোটি ২ লাখ ডলার। আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৪ লাখ ৮০ হাজার ডলার।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD