Logo

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল ৮ জনের

profile picture
জনবাণী ডেস্ক
১৬ অক্টোবর, ২০২৪, ০৬:৫০
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল ৮ জনের
ছবি: সংগৃহীত

তাদের মধ্যে ৫১ দশমিক ৬০ শতাংশ নারী এবং ৪৮ দশমিক ৪০ শতাংশ পুরুষ।

বিজ্ঞাপন

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (একদিনে) সারাদেশে আরও ৮ জনের প্রাণহানি হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১০৮ জন।

মঙ্গলবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (একদিনে) সারাদেশে আরও ১ হাজার ১০৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে নতুন করে আরও আটজনের মৃত্যু হয়েছে। আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার ৩৩৮ জন রয়েছেন। এ ছাড়াও ঢাকা বিভাগে ২৮১ জন, চট্টগ্রাম বিভাগে ১৬০ জন, বরিশাল বিভাগে ১০১ জন, খুলনা বিভাগে ১২২ জন, ময়মনসিংহ বিভাগে ৩০ জন, রাজশাহী বিভাগে ৫২ জন, রংপুর বিভাগে ১৮ জন এবং সিলেট বিভাগে ৬ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিজ্ঞাপন

এ বছরে এখন পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৪৪ হাজার ৭৬৪ জন। তাদের মধ্যে ৬৩ দশমিক ৩০ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৭০ শতাংশ নারী। একই সময়ে মৃত্যু হয়েছে ২২৩ জনের। তাদের মধ্যে ৫১ দশমিক ৬০ শতাংশ নারী এবং ৪৮ দশমিক ৪০ শতাংশ পুরুষ।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD