Logo

ডেঙ্গুতে আরও তিনজনের প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৫৮৩ জন

profile picture
জনবাণী ডেস্ক
১১ অক্টোবর, ২০২৪, ০৬:২৯
ডেঙ্গুতে আরও তিনজনের প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৫৮৩ জন
ছবি: সংগৃহীত

বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ হাজার ৪০৫ জন।

বিজ্ঞাপন

দেশে একদিনে আরও ৩ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে। এনিয়ে চলতি বছর এখন পর্যন্ত ১৯৯ জনের প্রাণহানি হলো।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (একদিনে) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৮৩ জন। এর মধ্যে ঢাকা সিটি করপোরেশনের ২৪৬ জন এবং বাকিরা ঢাকার বাইরের। এই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৬০ জন।

বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী,  এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ হাজার ৪০৫ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৬ হাজার ৭১১ জন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন আক্রান্ত হয় এবং মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD