Logo

আবারও সড়ক অবরোধ তিতুমীর কলেজের শিক্ষার্থীদের

profile picture
জনবাণী ডেস্ক
১৯ নভেম্বর, ২০২৪, ০৬:৫২
আবারও সড়ক অবরোধ তিতুমীর কলেজের শিক্ষার্থীদের
ছবি: সংগৃহীত

এর ফলে আবার নতুন করে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে

বিজ্ঞাপন

রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আবারও মহাখালী এলাকায় সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এর ফলে আবার নতুন করে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যার পর থেকেই কলেজটির সামনের সড়কে সব ধরণের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শিক্ষার্থীরা বলছেন, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে কমিশন গঠনের সিদ্ধান্ত প্রকাশ না করায় তাদের এ অবরোধ কর্মসূচী।

এর আগে, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে মহাখালী রেলক্রসিং এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ করেন। বিকেল ৪টা পর্যন্ত এই অবরোধ কর্মসূচী চলে। পরে অবরোধ তুলে নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ১২ সদস্যের প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠক করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বৈঠকের পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আবার নতুন করে তিতুমীর কলেজের সামনের সড়ক অবরোধ করে আন্দোলনরত শিক্ষার্থীরা।

এমএল/ 

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD