Logo

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে চুয়াডাঙ্গা

profile picture
জনবাণী ডেস্ক
১৪ ডিসেম্বর, ২০২৪, ২৩:৩৪
দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে চুয়াডাঙ্গা
ছবি: সংগৃহীত

দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় বিপর্যস্ত হয়ে পড়েছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা।

বিজ্ঞাপন

দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় বিপর্যস্ত হয়ে পড়েছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। অসহায় মানুষের দুর্ভোগ চরমে। তীব্র শীত উপেক্ষা করে কাজের সন্ধানে বের হওয়া খেটে খাওয়া মানুষ পড়েছেন চরম বিপাকে। 

বিজ্ঞাপন

শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় চুয়াডাঙ্গা জেলায় ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেকর্ড করা হয়েছে। বাতাসের আর্দ্রতা ৮৭ শতাংশ। যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদ শৈতপ্রবাহ বয়ে যাচ্ছে। এ মৌসুমে এটিই সর্বনিম্ন তাপমাত্রা। 

বিজ্ঞাপন

জেলার আসরাফুল হক নামে এক ভ্যান চালক বলেন, আজ খুব সকালে বাড়ি থেকে বের হয়েছি। আমার মনে হচ্ছে ঠান্ডায় হা,পা বরফ হয়ে যাচ্ছে। যাত্রী পাওয়া যাচ্ছে না। বাতাসে পুরো শরীর কাঁপছে। এ রকম আরও কয়েকদিন হলে সকালে  বের কষ্টকর হয়ে যাবে।

বিজ্ঞাপন

চুয়াডাঙ্গার আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল হাসান জনবাণীকে বলেন, শনিবার সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। কুয়াশা কম হলে তাপমাত্রাও কমবে।

বিজ্ঞাপন

এসডি/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD