Logo

বেতন বৃদ্ধির দাবিতে শাহবাগ মোড় অবরোধ চিকিৎসকদের

profile picture
জনবাণী ডেস্ক
২৩ ডিসেম্বর, ২০২৪, ০২:৩২
বেতন বৃদ্ধির দাবিতে শাহবাগ মোড় অবরোধ চিকিৎসকদের
ছবি: সংগৃহীত

বেতন বৃদ্ধির দাবিতে শাহবাগ মোড় অবরোধ চিকিৎসকদের

বিজ্ঞাপন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়সহ (বিএসএমএমইউ) সব হাসপাতালের বেসরকারি ট্রেইনি চিকিৎসকরা ভাতা বৃদ্ধির দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। সকাল থেকে অবস্থান কর্মসূচি পালনের পর দুপুর ২টার দিকে শাহবাগ মোড়ে রাস্তা বন্ধ করে অবস্থান নেন তারা।

রবিবার (২২ ডিসেম্বর) সকালে বিএসএমএমইউ’র প্রশাসনিক ভবনের সামনে অবস্থান ধর্মঘট শুরু করেন চিকিৎসকরা। কর্মসূচিতে আবাসিক-অনাবাসিক ট্রেইনি চিকিৎসকরা অংশ নেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিক্ষোভকারী চিকিৎসকরা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে একজন ট্রেইনি চিকিৎসককে ২৫ হাজার টাকা ভাতা দেওয়া হয়। এ টাকায় পরিবারের খরচ বহন কোনোভাবেই সম্ভব নয়। এই ভাতা ৫০ হাজার টাকা করতে হবে।

এসময় তারা আরও বলেন, গত ৩ বছর ধরে এ আন্দোলন চলছে। এতদিন আওয়ামী লীগ সরকার আমাদের দাবির বিষয়ে কর্ণপাত করেনি। উল্টো জামাত-শিবির ট্যাগ দিয়ে আন্দোলনকে নস্যাৎ করার চেষ্টা করেছে। প্রশাসনকে দ্রুত  দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি করতে হবে।

বিজ্ঞাপন

দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা।

বিজ্ঞাপন

এরপর ট্রেইনি চিকিৎসকদের ৬ সদস্যের একটি প্রতিনিধিদল এ বিষয়ে আলোচনা করতে সচিবালয়ে যান। সেখানে দাবি আদায় না হলে আবারও নতুন কর্মসূচি ঘোষণা করার কথা জানান তারা।

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD